জবি শিক্ষকের ‘যৌন হয়রানি’, বিচার চেয়ে একাই দাঁড়ালেন ছাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন এক ছাত্রী।
এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার (২৩ ফেব্রুয়ারি) ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে একাই প্ল্যাকার্ড নিয়ে প্রতিকার দাবি করেন।
এর কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। বিষয়টি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মাঝে।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগপত্রে বলেন, ২০১৯ সালের ৮ নভেম্বর দুপুরে সেই ছাত্রীকে ফোন করে নিজ অফিসে দেখা করার জন্য বলেন ওই শিক্ষক। পরে ওই ছাত্রী শিক্ষকের রুমে যান। প্রাথমিক আলাপচারিতার একপর্যায়ে সেই শিক্ষক ছাত্রীর সঙ্গে ফ্রেন্ডশিপ করার কথা বলেন এবং নিজের চেয়ার থেকে উঠে এসে ছাত্রীর ঘাড়ে হাত দিয়ে মাস্যাজ শুরু করেন। এ ঘটনায় ছাত্রী সরে যেতে চেষ্টা করলে আবারও তাকে জোরপূর্বক জড়িয়ে ধরেন ওই শিক্ষক। ওই ছাত্রী পুলিশের কথা বললে শিক্ষক তাকে ছেড়ে দেন।
ওই ছাত্রীর অভিযোগ, অনৈতিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা ব্যাহত হওয়ার পর থেকে তার অন্য সহপাঠীদের পরীক্ষায়, অ্যাসাইনমেন্টে, মিডটার্ম পরীক্ষায় বেশি নম্বর দিয়ে গ্র্যাজুয়েশন ফিল্ম নির্মাণে প্রডিউসিং করার মতো প্রলোভন দেখাচ্ছেন। এছাড়া তাকে সব পরীক্ষার, অ্যাসেসমেন্ট ও অ্যাসাইনমেন্ট নম্বর কম দিয়ে থাকেন। বিভাগে এসব বিষয় প্রতিনিয়ত ঘটছে। এতে করে তার শিক্ষাজীবন চরম অনিশ্চয়তায় পড়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, আমাকে এখন বিভাগ থেকেও সাপোর্ট দেওয়া হচ্ছে না। এতে আমার শিক্ষাজীবনও অনিশ্চয়তায় পড়েছে। আমি ওই শিক্ষকের বিচার চাই। একই সঙ্গে শিক্ষাজীবনের নিশ্চিয়তা চাই।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




