জমি কিনলেন আনুশকা-বিরাট
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রায় সাড়ে ৭ একর জমি কিনলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। দক্ষিণ মুম্বাইয়ের আলীবাগে জমি ক্রয় করেছেন এই তারকা দম্পতি। গত ১ সেপ্টেম্বর জমি রেজিস্ট্রি করেন। এজন্য মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন তারা।
ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক নিউজ পোর্টাল স্কয়ার ফিট ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, দুই ভাগে এই জমি রেজিস্ট্রি করেছেন আনুশকা-বিরাট। প্রথম অংশের জমির পরিমাণ ২.৫৪ একর। দ্বিতীয় অংশের জমির পরিমাণ ৪.৯১ একর। মোট জমির পরিমাণ ৭.৪৫ একর। এ জমি বাবদ বিরাট-আনুশকাকে গুণতে হয়েছে ১৯.২৪ কোটি রুপি। বিরাট কোহলি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এজন্য তার পক্ষে কাগজপত্রে সাক্ষর করেন তার ভাই বিকাশ।
আলীবাগের এই জমিতে ফার্ম হাউজ নির্মাণ করবেন আনুশকা-বিরাট। তারকাদের জন্য এই স্থান এখন হটস্পটে পরিণত হয়েছে। কারণ কিছুদিন আগে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন একই এলাকায় জমি কিনেন। এছাড়াও আরো বেশ কজন তারকা এখানে জমি কেনা বাবদ অর্থ বিনিয়োগ করেছেন।দীর্ঘদিন গোপনে প্রেম করেন বিরাট-আনুশকা; তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যাসন্তানের জন্ম দেন আনুশকা। এটি এই দম্পতির প্রথম সন্তান। আপাতত সংসার ও পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই জুটি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি