ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১২:২৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

জমি না লিখে দেওয়ায় বৃদ্ধ মা-কে মারধর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার

হেলোন বর্মন

হেলোন বর্মন

চার বিঘা জমি না লিখে দেওয়ায় বৃদ্ধ মা-কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিবঙ্গের রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামে।

বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে বৃদ্ধা মা পুলিশের দারস্থ হন। বৃহস্পতিবার রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে ছেলে উজ্জ্বল বর্মনকে (৪২)। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬/৩২৩-সহ সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। 

এদিন অভিযোগকারিণী হেলোন বর্মন বলেন, ‘দুই দশক আগে স্বামীর মৃত্যু হয়েছে। আমার নামে বসতবাড়ি-সহ চার বিঘা জমি রয়েছে। সেই জমি লিখে দেওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করছে ছেলে উজ্জ্বল। 

তিনি জানান, এর আগেও একাধিকবার মারধর করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। গ্রামে একাধিকবার সালিশি সভা হয়েছে। ফের ছেলে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে পুলিশের দ্বারস্থ হন তিনি। 

তিনি বলেন, আমি চাই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

অন্যদিকে ধৃত ছেলেকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে জামিন দেন।