জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে মমতা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’তে যান মমতা। সেখানে অমর্ত্যের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জমি নিয়ে যে দাবি করা হচ্ছে তা মিথ্যে। এছাড়া অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণাও করেন তিনি।
অমর্ত্য সেনের সঙ্গে ১৩ শতক জমি নিয়ে ২০০৬ সাল থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টানাপোড়ন চলে আসছে। অমর্ত্য সেনের দাবি, তার বাবা আশুতোষ সেনকে ১ দশমিক ৩৮ একর জমি ১৯৪৩ সালে দীর্ঘমেয়াদি লিজ দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার মেয়াদ এখনো শেষ হয়ে যায়নি। অন্যদিকে বিশ্বভারতীর দাবি, ১.২৫ একর জমির পরিবর্তে ১.৩৮ একর জমি রয়েছে বাড়িটিতে। অতিরিক্ত ১৩ শতাংশ জমি অমর্ত্য সেন বেআইনিভাবে দখল করে রেখেছেন।
বিশ্বভারতী জানায়, ১৯৪৩ সালে বিশ্বভারতী ও আশুতোষ সেনের মধ্যে স্বাক্ষরিত ইজারার নিবন্ধিত দলিল ও ২০০৬ সালে কর্মসমিতির সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে, আশুতোষ সেন বা অমর্ত্য সেনকে ১ দশমিক ৩৮ একর জমি তো দেওয়াই হয়নি বরং বিশ্বভারতীর কোনো জমিরই মালিকানা দেওয়া হয়নি। তবে পশ্চিমবঙ্গ সরকারের রেকর্ড অনুযায়ী, আশুতোষ সেনের নামে ১ দশমিক ৩৮ একর জমি ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের এমন তথ্য মানতে নারাজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্বভারতীর দাবি ভুল। মিথ্যে কথা বলছেন উপচার্য। এভাবে মানুষকে অপমান করা যায় না।জমির নথি নিয়ে এসেছি, এটাই প্রামাণ্য নথি। এরপর অর্থনীতিবিদের হাতে বাড়ির জমির লিজ সংক্রান্ত কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, `অমর্ত্য সেনকে যেভাবে অপমান করা হয়েছে তা আমার গায়ে লেগেছে। তার জমির রেকর্ড তুলে এনেছি। এবার ওরা যা করার করুক। আইনত কী করব তা পরে জানাচ্ছি। আমি এর শেষ দেখে ছাড়ব।`
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার