জমে উঠছে বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ধীরে ধীরে জমে উঠছে বইমেলা। তৃতীয়দিনে লেখক পাঠকদের উপস্থিতি বেড়েছে। বেড়েছে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যাও। অনেকেই পরিবার নিয়ে আসছেন মেলা প্রাঙ্গণে।
এরমধ্যে মেলায় এসেছে নতুন ৩২টি বই। তার মধ্যে আটটি উপন্যাস, ১০টি কবিতার বই, একটি ইতিহাসের বই এসেছে। এছাড়াও রাজনীতির দুটি, গবেষণামূলক একটি, আত্মজীবনীমূলক দুটি বই রয়েছে।
মেলায় বিভিন্ন স্থানে দল বেধে অনেকেই আড্ডায় মেতেছেন। গল্প-গানে আড্ডায় তারা আনন্দময় সময় কাটাচ্ছেন।
বইমেলায় হচ্ছে লেখক পাঠকদের মিলনমেলাও। অনেক পাঠক পছন্দের লেখকের বই খুঁজে অটোগ্রাফও নিচ্ছেন।
মেলায় এসেছেন কিশোর সৃজন। তিনি সাইন্স ফিকশান, ভ্রমণ বা রোমাঞ্চকর বই খুঁজছেন। মেলা থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বইও কিনেছেন। তিনি বলেন, মেলায় এসে বেশ ভালো লাগছে। আমার পছন্দ বৈজ্ঞানিক কল্পকাহিনী। সে রকম বই খুঁজছি।
মেলায় এসেছে শিশুরাও শিশু প্রাঙ্গণে ঘুরে ঘুরে নানা ধরনের বই দেখেছে। অধিকাংশ বই ভিন্ন গল্পের বই। মেলার এ অংশটিও বেশ জমজমাট ছিল আজ।
বইমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রবেশপথের ব্যারিকেডগুলো তুলে দেওয়ায় যানজট তৈরি হয়।
মঙ্গলবার বেলা ৩টায় মেলা শুরু হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। তবে রাত সাড়ে ৮টার পর কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

