জমে উঠেছে উত্তরার ঈদ বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২৯ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
রোজা প্রায় শেষের দিকে। চারদিকে ঈদের আমেজ। রাজধানীর উত্তরার শপিং সেন্টারগুলোতে ক্রেতার আনাগোনায় জমজমাট। শেষ মুহূর্তে জমে উঠছে এখানের কেনাকাটা। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ শপিং কমপ্লেক্সে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মত।
উত্তরার জনপ্রিয় শপিং কমপ্লেক্সে রাজলক্ষী ঘুরে দেখা গেল এখানে ক্রেতারা কেনাকাটা করতে ব্যস্ত। পার্শ্ববর্তী অন্যান্য শপিং কমপ্লেক্সের চিত্রও অনেকটা একই রকম। তবে পোশাকের দাম বাড়তি বলে অনেক ক্রেতাই অভিযোগ করলেন।
রাজলক্ষীতে আসা ক্রেতা ইফতি বলেন, ‘গত বছর যে পোশাকের দাম ছিল ৩০০০ টাকা, এ বছর সে একই টাইপের পোশাক কিনতে হচ্ছে ৪০০০-৫০০০ টাকায়। আজমপুর থেকে মেয়ের ঈদের জামা কিনতে এসেছেন রোকেয়া হক। তিনি জানালেন, বাচ্চাদের ভালো মানের জামা পাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। তিন ঘণ্টা ধরে ঘুরছেন কিন্তু এখনও জামা কিনতে পারেননি। ভালো মান ও সুন্দর এবং দাম একসঙ্গে মিলছে না। আর যা ভালো পাওয়া যায় তার সবই ভারতীয় পণ্য। আমি সবসময় দেশি পণ্যই কিনে থাকি।
এদিকে মাস্কাট প্লাজার দোকানি সামসুল জানালেন, দেশি পোশাক কিনতে হলে, দেশি ব্র্যান্ডের দোকানগুলোই ভালো। সেখানে দেশি পোশাক ভালো পাওয়া যায়। তবে বেশিরভাগ তরুণী আর কিশোরীদের পছন্দ ও চাহিদাও ভারতীয় পোশাক। বিশেষ করে বিভিন্ন সিরিয়ালের নামে তৈরি হওয়া জামাগুলোই চলছে বেশি। অনেক তরুণীরা এসেই নাকি পদ্মাবতীই চাইছেন বলে জানালেন বিক্রেতারা।
বর্তমানে বিক্রির দিক থেকে নারী ও শিশুদের পোশাকই বেশি চলছে বলে জানিয়েছেন উত্তরার শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা। ৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে শিশুদের পোশাক। অন্যদিকে নারীদের পোশাকের মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন পোশাক ৪০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। শাড়ি ৫০০০ থেকে শুরু করে ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এ মার্কেটে।
মাসকট প্লাজায় নারী ক্রেতাদেরই বেশি দেখা গেল। উত্তরার ৬ নং সেক্টরের বাসিন্দা স্কলাশটিকা স্কুলের শিক্ষিকা সীমা। তিনি এসেছেন বাসার সবার জন্য শাড়ি কিনতে। বললেন,শাড়ির দাম করলাম, তিনটি শাড়ি ২০০০০ টাকা চাচ্ছে। দেখি আরও কয়েকটা দোকান ঘুরে পরে নিব।
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা মারা গেছেন
- পুরস্কার নেওয়ার সিদ্ধান্ত মোহন রায়হানের, দিলেন ব্যাখ্যা
- আপনার আদর্শ বাগান কেমন হবে জেনে নিন
- বসুন্ধরা সিটিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- সেহেরিতে ডাকতে আসা: ঐতিহ্য, ইতিহাস ও পরিবর্তনের গল্প
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ





