ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:৩৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

জমে উঠেছে জামদানি শাড়ির হাট

আপডেট: ১১:০২ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার

image_238098.sari.pngস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঐতিহ্যবাহী শাড়ি জামদানির প্রতি নারীদের আকর্ষণ বহুকালের। বিভিন্ন উত্সবে সব বয়সের নারীদের পছন্দের তালিকায় এই শাড়ি স্থান করে নেয়।
দেশের বিভিন্ন শপিং মলগুলোতে জামদানি শাড়ি পাওয়া গেলেও সবচেয়ে বড় জামদানির হাট বসে ঢাকার কাছে শীতলক্ষ্যা নদীর তীরে ডেমরায়। শত বছরের পুরনো এই হাট প্রতি বৃহস্পতিবার মুখর হয়ে ওঠে দূর-দূরান্তের ক্রেতা, পাইকার আর তাঁতিদের আনাগোনায়।
প্রতি বৃহস্পতিবার এই হাট বসলেও বিভিন্ন উত্সবে এটি বেশ জমজমাট হয়। পাইকারির পাশাপাশি এখানে খুচরাও বিক্রি করা হয়। সব সময় ভিড় লেগে থাকলেও ঈদ সামনে রেখে এখন বিক্রেতা ও ক্রেতাদের ব্যস্ততা বেড়ে গেছে।
এবার প্রতিটি জামদানি লেনদেন হচ্ছে আঠারশ থেকে দশ হাজার টাকায়। বিভিন্ন শপিং মলের তুলনায় এখানে কম দামে শাড়ি কেনা যায় বলে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন।
জামদানি হাট কমিটির হিসাবে, প্রতি হাটে জামদানি লেনদেন হচ্ছে আড়াই থেকে তিন কোটি টাকার। যা অন্যান্য বছরের চেয়ে অনেক কম। ঐতিহ্য টিকিয়ে রাখতে এই খাতে সরকারকে আরো মনোযোগ দেয়ার দাবি জানিয়েছেন তাঁতিরা।
০৫.০৭.২০১৫