জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
চীনা পতাকা
যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জাতীয় জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ আমেরিকান মনে করেন—চীন ক্ষমতা ও বৈশ্বিক প্রভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে, যদি তা ইতিমধ্যেই না হয়ে থাকে।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস পরিচালিত এ জরিপে অংশ নেন ১ হাজার ৫০০ জন প্রাপ্তবয়স্ক। এতে ৪৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে অথবা আগামী পাঁচ বছরের মধ্যেই তা করবে। আর ২৭ শতাংশের মতে, এই পরিবর্তন ঘটতে আরও বেশি সময় লাগবে। বিপরীতে মাত্র ২৬ শতাংশের ধারণা, চীন কখনোই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারবে না।
প্রযুক্তিকে চীনের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ উত্তরদাতা বলেন, প্রযুক্তি এমন একটি ক্ষেত্র যেখানে চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করছে। এর মধ্যে ডেমোক্র্যাট উত্তরদাতার হার ৭৪ শতাংশ, স্বতন্ত্রদের মধ্যে ৬২ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৫২ শতাংশ।
চীনের অর্থনৈতিক সক্ষমতাকেও গুরুত্বের সঙ্গে দেখছেন মার্কিন নাগরিকরা। জরিপ অনুযায়ী, ৪২ শতাংশ উত্তরদাতা মনে করেন, অর্থনীতির ক্ষেত্রেও চীনের একটি স্পষ্ট অগ্রাধিকার রয়েছে। যদিও অধিকাংশ উত্তরদাতা এখনো যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে শ্রেষ্ঠ শক্তি হিসেবে বিবেচনা করেন, তবু বৈশ্বিক প্রভাবের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থানকে মূল্যবান বলে মনে করেন তারা। প্রায় তিন-চতুর্থাংশ উত্তরদাতা জানিয়েছেন, এই প্রভাব তাদের কাছে ‘খুব’ অথবা ‘কিছুটা’ গুরুত্বপূর্ণ।
তবে প্রজন্মভেদে দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। জরিপে অংশ নেওয়া তরুণদের ৬২ শতাংশ বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে, তাহলে তাদের জীবন এতে খারাপ হবে না। বিপরীতে মাত্র ১৪ শতাংশ তরুণ এ ঘটনাকে ‘বিপর্যয়কর’ হিসেবে দেখছেন।
দলীয় ও বয়সভিত্তিক বিভাজনও জরিপে স্পষ্ট হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবলিকানরা ১৮ শতাংশ বেশি উদ্বেগ প্রকাশ করেছেন যে, চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেলে তাদের ব্যক্তিগত জীবন নেতিবাচকভাবে প্রভাবিত হবে।
৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ৫২ শতাংশ এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন, যেখানে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এ হার মাত্র ২৭ শতাংশ।
এদিকে, ৫৯ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রকে এখনো বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে দেখলেও, ৫৪ শতাংশ মনে করেন দেশটির বৈশ্বিক প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে।
এই জরিপের ফলাফল ২০২৫ সালে পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে দেখা যায়—চীনের প্রতি আমেরিকানদের বৈরী মনোভাব আগের তুলনায় কমছে। সামগ্রিকভাবে এসব তথ্য ইঙ্গিত দেয়, ওয়াশিংটন বিশ্বজুড়ে আধিপত্য বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হলেও সাধারণ মার্কিন জনগণ ক্রমেই স্বীকার করছে যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ ম্লান হয়ে আসছে এবং খুব কম মানুষই সেই আধিপত্য টিকিয়ে রাখতে প্রয়োজনীয় খরচ বহন করতে আগ্রহী।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






