জরুরি বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
লাগামহীনভাবে দাম বাড়তে থাকা পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৭ নভেম্বর) থেকে সরকারিভাবে টিসিবি তুরস্ক ও বেসরকারি খাতের এস আলম গ্রুপ মিশর থেকে পেঁয়াজ আমদানি করবে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন।
বাণিজ্য সচিব বলেন, যতোদিন পর্যন্ত বাজার স্বাভাবিক না হব; ততোদিন এয়ার কার্গোতে পেঁয়াজ আমদানি করা হবে।
তিনি বলেন, সরকারিভাবে পেঁয়াজ আমদানি করার জন্য একজন উপ-সচিবকে তুরস্কে পাঠানো হচ্ছে। এছাড়া, একজন উপসচিব মিশরেও আছেন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শেষ থেকে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠে। ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণ রাখার জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। বাংলাদেশ পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের ওপরই নির্ভরশীল। ফলে দেশের বাজারে হু হু করে দাম বাড়তে থাকে। তখন দুই দিনের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১০০ টাকা হয় দেশি পেঁয়াজের দাম। দাম কমানোর জন্য মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু করে সরকার। এছাড়া, টিসিবির মাধ্যমে বিক্রি ও আড়তগুলোতে অভিযানের পর দাম কিছুটা কমলেও পরে আবারো দাম বাড়তে শুরু করে। এরপর তুরস্ক ও মিশর থেকে আরো আমদানি করে দাম ৮৫ টাকায় নামিয়ে আনার আশা দেখালেও প্রকৃতপক্ষে তো ঘটেইনি, উল্টো লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে দুই শ ছাড়িয়ে যায়। শুক্রবার দুপুরে কেজিতে দাম বেড়ে ২৫০ টাকায় বিক্রি হয়। আবার কিছু কিছু বাজারে পেঁয়াজের দর ৩০০ টাকা ছুঁয়েছে।
পেঁয়াজের এই অস্বাভাবিক ঊচ্চমূল্যে হাপিয়ে উঠেছে সারাদেশের মানুষ। দেশজুড়ে চলছে এই নিয়ে আলোচনা-সমালোচনা। যদিও সরকার বলছে, শিগগিরই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









