ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২২:৪০:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

জর্ডান গেলেন ৪৮ নারী কর্মী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাজের বিনিময়ে অর্থ উপার্জনের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে জর্ডান গেছেন ৪৮ নারী কর্মী।

সোমবার (২৯ জুলাই) বিমানবন্দরে জর্ডানের উদ্দেশে যাওয়া নারীকর্মীদের বৈধ উপায়ে টাকা পাঠানোর আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান।

তিনি এসব নারীকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বৈধ উপায়ে দেশে টাকা পাঠাবেন এবং বিদেশে দেশের মান মর্যাদা বৃদ্ধি করবেন। অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে, অবৈধ পথে টাকা পাঠানোর জন্য, কিন্তু অবৈধ পথে টাকা পাঠাবেন না।

বিমানবন্দরে জর্ডানগামী নারীরা জানান, সম্পূর্ণ বিনা খরচে বোয়েসেলের সহযোগিতায় আমরা জর্ডানের যেতে পারছি।

২০১০ সাল থেকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল'র মাধ্যমে বিভিন্ন সময় বিনা খরচে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন অনেকে। তারই ধারাবাহিকতায় এবার তাদের বিদেশ যাত্রা।

যোগত্যা ও দক্ষতার ভিত্তিতে যাচাই-বাছাই; এরপর কয়েক ধাপের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে তাদের। সোমবার ফ্লাইটের যাত্রা শুরুর আগে তাদের বিদায় জানাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। গত ১৪ বছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ১৩ হাজার কর্মীর।