জাকার্তায় শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
আপডেট: ০৪:৫২ পিএম, ২১ এপ্রিল ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ২টা ৩৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি জাকার্তার সুকর্নো-হাত্তা বিমানবন্দরে অবতরণ করে।
সুকর্নো-হাত্তায় নামার পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাশাপাশি তাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেয় সুসজ্জিত উর্দিধারীরা। এছাড়া, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে মেয়েরা পতাকা ও ফুল নেড়ে তাকে শুভেচ্ছা জানায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার বন ও পরিবেশমন্ত্রী নুরবায়া বাকের। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন, ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ভিরান্তা আতমাদজা উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহর যায় জাকার্তার হোটেল বরোবুদুরে। সফরকালে এখানেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সম্মানে জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন ও তার স্ত্রী সৈয়দা মুশতারী কাওনাইনের দেওয়া স্বাগত নৈশভোজে অংশ নেবেন।
২২, ২৩ ও ২৪ এপ্রিল অনুষ্ঠেয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পরিমণ্ডলে আবারও শান্তি, নিরাপত্তা ও অংশগ্রহণমূলক টেকসই উন্নয়নের পক্ষে কথা বলবেন। সোচ্চার হবেন জলবায়ু পরিবর্তন ইস্যুতেও।
এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি জার্কাতার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তাকে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা।
এক নজরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফরসূচি: মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রদূতের স্বাগত নৈশভোজে অংশ নেওয়ার পরদিন বুধবার (২২ এপ্রিল) সকালে আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনস্থল জাকার্তা কনভেনশন সেন্টারে (জিসিসি) পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর তার সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করবেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো। এরপর সম্মেলনে যোগদানকারী বিশ্বনেতাদের সঙ্গে ফটোসেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সকাল পৌনে ১০টার দিকে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলে তাতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর ফাঁকে সোয়া ১০টার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। তার সঙ্গে বৈঠকের পর আবারও সম্মেলনের মূল অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে বেলা আড়াইটার পর শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৩টার পর তিনি বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবের সঙ্গে। এর পরপরই বৈঠক করবেন মায়ানমারের প্রেসিডেন্ট থিন সেইনের সঙ্গে ।
২২ এপ্রিলের ব্যস্ততা শেষে রাতে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্টের সৌজন্যে তার বাসভবন ‘ইস্তান নেগারা’য় নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।
পরদিন ২৩ এপ্রিল সকালে সম্মেলনস্থল জেসিসিতে গিয়ে মূল অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বেলা সোয়া ১১টার পর তিনি বৈঠক করবেন আয়োজক দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে এবং সবশেষে দুপুর ১২টায় বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে।
সম্মেলনের ব্যস্ততা শেষে ২৩ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জাকার্তা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টায় ঢাকায় অবতরণ করবে শেখ হাসিনাকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি।
২১.০৪.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










