জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে রাবাব ফাতেমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জাতিসংঘে নব নিযুক্ত বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি গত ২৯ নভেম্বর শুক্রবার নিউইয়র্কে পৌঁছার পরেই মিশনে যোগ দেন।
চলতি সপ্তাহেই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন বলে মিশন সূত্রে জানা গেছে।
বাংলাদেশের প্রথম নারী কূটনীতিক ছিলেন ইসমত জাহান। রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিলেন। অভিজ্ঞ এই কূটনীতিক স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি রাষ্ট্রদূত মুসিদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত রাবাব ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি নিউইয়র্কে বাংলাদেশ মিশন ছাড়াও জেনেভা, কলকাতা এবং বেইজিংয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সংস্থায়ও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন রাষ্ট্রদূত রাবাব। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।
-জেডসি
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











