ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ০:৫৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জাতীয় দিবসে ইংরেজির পাশে বাংলা তারিখ ব্যবহারে রুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২১ ফেব্রুয়ারিসহ সকল জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে আজ রিট আবেদনটি করেন চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী। রিট আবেদনের পক্ষে শুনানি করেন- আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।

তিনি জানান, জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলা তারিখ উপেক্ষিত থাকে। এই কারণে রিট করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। রুলে ২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে নিষ্ক্রিয়তা কেনো অবৈধ হবে না- তা জানতে চেয়েছেন। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

-জেডসি