জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পেলেন ৩ কবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
জাতীয় কবিতা উৎসবের মঞ্চে অতিথিরা | ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে অনুষ্ঠিত ৩৬তম জাতীয় কবিতা উৎসবে তিন কবি পেলেন জাতীয় কবিতা পরিষদ সম্মাননা। তারা হলেন, একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা, কবি কাজল বন্দ্যোপাধ্যায় ও শিহাব সরকার।
এর মধ্যে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৪ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান কবি কাজল বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া করোনা পরিস্থিতির কারণে যে দুই বছর কবিতা উৎসব ও পুরস্কার দেওয়া বন্ধ ছিল, সেই দুই বছরের পুরস্কার পান কবি অসীম সাহা ও রুবি রহমান।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ৩৬তম জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে এই তিনজনের নাম ঘোষণা করেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। এবারের উৎসবের আহ্বায়ক কবি শিহাব সরকার এ সময় তার সঙ্গে ছিলেন।
তারিক সুজাত বলেন, প্রতিবছর জাতীয় কবিতা উৎসবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করা হয়। ২০২১ ও ২০২২ সালে করোনা পরিস্থিতির কারণে দুই বছর উৎসব আয়োজন করা সম্ভব হয়নি, পুরস্কারও দেওয়া যায়নি। কবিতা পরিষদ পুরস্কারের জন্য প্রতিবছর যার নাম ঘোষণা করা হয়, পরের বছর তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তারিক সুজাত জানান, ২০২২ সালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি রুবি রহমান, ২০২৩ সালের জন্য কবি অসীম সাহা আর ২০২৪ সালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায়।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে কবি কাজল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই পুরস্কার দেশের কবিদের জন্য সর্বোচ্চ পুরস্কার বলে আমি মনে করি। এই মুহূর্তে যথাযথ আবেগ-অনুভূতি প্রকাশের পর্যাপ্ত ভাষা আমার নেই।
তিনি বলেন, দেশে অনেক পুরস্কার আছে। অনেক পুরস্কারই সম্মান-মর্যাদার। কিন্তু আমরা মনে করি, জাতীয় কবিতা পরিষদের এই পুরস্কার খুব মর্যাদা, আনন্দ ও তৃপ্তির। দেশে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় এই সংগঠনের ভূমিকা রয়েছে।’
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











