জাতীয় পতাকা উত্তলন দিবস আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার
আজ ২ মার্চ শনিবার জাতীয় পতাকা উত্তলন দিবস। গাঢ় সবুজের মাঝখানে লাল রঙের বৃত্তে আঁকা হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র এঁকে তৈরি হয়েছিল দেশের প্রথম জাতীয় পতাকা। বাংলাদেশের মানচিত্র খচিত ওই পতাকাটিই প্রথম ওড়ানো হয় ১৯৭১ সালের ২ মার্চ।
১৯৭১ সালের এই দিনে তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানচিত্র আঁকা লাল-সবুজ পতাকাটি উত্তোলন করেন। আর একারণেই প্রতি বছর ২ মার্চ বাংলাদেশে জাতীয় পতাকা উত্তলন দিবস পালন করা হয়।
আজও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় এই দিনটিকে স্মরণ করে পালন করা হবে জাতীয় পতাকা উত্তলন দিবস।
পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলে ১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন পূর্ব বংলার রাজধানী ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। ওইদিন তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে নানা শ্রেণী-পেশার মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে অকুতোভয় ছাত্রসমাজ ও জনতা। এরই প্রেক্ষিতে ছাত্রনেতা শিবনারায়ণ দাসের ডিজাইন করা পতাকাটি উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। সেদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়েই একধরণের শক্তি সঞ্চারিত হয় ছাত্র-জনতার মধ্যে। পাশাপাশি দেশের মানচিত্র খচিত পতাকাটি তাদের মধ্যে দেশ রক্ষায় অনুপ্রেরণা জাগায়।
এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয় ১৯৭১ সালের ২৩ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে তাঁর ধানমন্ডির বাসভবনে জাতীয় পতাকার উত্তোলন করেন। আর বিদেশের মাটিতে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে।
তবে সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্তের বর্তমান পতাকাটি সরকারীভাবে গৃহিত হয় ১৯৭২ সালের ১৭ জানুয়ারি। শিল্পী কামরুল হাসানের ডিজাইন করা পতাকাটির সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতিক। আর বৃত্তের লাল রং দ্বারা উদীয়মান সূর্যকে বোঝানো হয়।
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু










