জাতীয় বিশ্ববিদ্যালয় : দু’দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৪ এএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ বুধবার। এ উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির গাজীপুর ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্য েরয়েছে শোভাযাত্রা, আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
দুদিনের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করা হবে বলে মঙ্গল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রজতজয়ন্তী উপলক্ষে ২৫ অক্টোবর সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এডভোকেট রহমত আলী এমপি, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তীর শোভাযাত্রা, ১১টা ৩০ মিনিটে তথ্যচিত্র প্রদর্শন, ১১টা ৪০ মিনিটে উদ্বোধনী দিবসের আলোচনা সভা এবং বেলা ১টায় স্মৃতিচারণ।
২৬ অক্টোবর সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা ৫ মিনিটে তথ্যচিত্র প্রদর্শন, সকাল সোয়া ১০টায় আলোচনাসভা, বিকেল ২টা ৩০ মিনিটে স্মৃতিচারণ এবং সাড়ে ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ দু’দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,







