ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১২:৫৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপ নিয়োগ 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ দেয়া হয়েছে। দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ মঙ্গলবার এ নিয়োগ দেন। 

সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এ সম্পর্কিত আজ একটি প্রজ্ঞাপন জারি হয়।  
এ ছাড়া আলাদা একটি প্রজ্ঞাপনে আরও ৫ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নবনিযুক্ত হুইপগণ হলেন- ইকবালুর রহিম এমপি (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মোর্ত্তজা এমপি (নড়াইল-২)।