জাদুঘরে স্বাধীনতার গান-আবৃত্তি সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৬ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার
মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং বিজয়ের জমজমাট গান ও কবিতায় শনিবার সন্ধ্যা মুখর ছিল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদের স্বাধীনতার গান ও বাচিক শিল্পী বেলায়েত হোসেনের কবিতার যুগলবন্দি নিয়ে অনুষ্ঠানটি বিপুলসংখ্যক দর্শক শ্রোতা উপভোগ করেন।
জাতীয় জাদুঘর আয়োজিত এই প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অধ্যাপক সিদ্দিক বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের গান, নাটক, কবিতা, গীতিনাট্য আমাদের ইতিহাসের অনন্য সম্পদ। এই সম্পদ নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার ফলে তারা নিজেদেরকে সংস্কৃতি সংগ্রাম সম্পর্কে জানতে পারছেন।
তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন অঙ্গনের শিল্পী, সাহিত্যিক, কবিদের অবদান ছিল ব্যাপক পরিসরে। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকেই শিল্পীরা মাঠের সংগ্রামে অবতীর্ণ হন তাদের পরিবেশনার মধ্য দিয়ে। তাদের এই সংগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় পর্যন্ত অবিরাম অব্যাহত ছিল।
অনুষ্ঠানে শিল্পী শাহীন সামাদ যে সব গান পরিবেশন করেন, সেগুলো হচ্ছে- বাংলা ভাষা রাখতে মাগো, ওরে বিষম দৈরার ঢেউ, বাংলা আমার জন্মভূমি, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, বিজয় নিশান উড়ছে ঐ, স্বাধীন স্বাধীন দিকে দিকে, এবং চারটি নরুজল গীতিসহ আটটি গান। গানের ফাঁকে ফাঁেক শিল্পী বেলায়েত হোসেন আবৃত্তি করেন মুক্তিযুদ্ধ, বিজয় ও স্বাধীনতার কয়েকটি কবিতা। এগুলোর মধ্যে রয়েছে,কবি শামসুর রাহমানের ‘ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ‘ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই’,কবি হুমায়ূন কবিরের‘ এক গঞ্জের গল্প, কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ এবং কবি হেলাল হাফিজের ‘শরণার্র্থী’ কবিতা।
অনুষ্ঠান সঞ্চালন করেন জাতীয় জাদুঘরের শিক্ষা বিভাগের কীপার কবি শিহাব শাহরিয়ার। স্বাধীনতার সাতচল্লিশ বছর পূর্তি উপলক্ষে জাদুঘরের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া






