জা.নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। আজ ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। এ ভর্তি পরীক্ষা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
চলতি বছরের ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আনা হয়েছে। কমানো হয়েছে মূল পরীক্ষার সময় ও নম্বর। মোট ১০০ নম্বরের পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ২০ নম্বর থাকছে।
এরপর ভর্তি-ইচ্ছুকদের ৪৫ মিনিটে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ ধরে ৬০ নম্বরকে আবার ৮০ নম্বরে রূপান্তর করা হবে। এর আগে ভর্তি-ইচ্ছুকেরা ৬০ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর দিতেন। এবার দিনে সর্বোচ্চ ছয়টি করে শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিগত বছরগুলোতে শিফট পদ্ধতি নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তারপরেও নানা কারণে শিফট পদ্ধতি রেখেই ভর্তি পরীক্ষা নিতে হচ্ছে। তবে কি কারণে শিফট পদ্ধতি রাখতে হচ্ছে, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।
ভর্তি পরীক্ষার সূচিতে দেখা গেছে, ৯ ও ১০ নভেম্বর ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ১১ নভেম্বর ‘এইচ’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ‘জি’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা হবে।
এরপর ১৪ নভেম্বর ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, ১৫ নভেম্বর ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদ এবং ‘আই’ ইউনিটের অধীনে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ১৬ নভেম্বর ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ, ‘সি-১’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
প্রসঙ্গত, এ বছর ভর্তি-ইচ্ছুকদের মোট ৯টি ইউনিটের জন্য পৃথকভাবে ফরম পূরণ করতে হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ২০২ জন, ‘বি’ ইউনিটে ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি-১’ ইউনিটে ১০ হাজার ২৬৮ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশ নিতে আবেদন ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এছাড়া ‘ডি’ ইউনিটে ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিটে ২৪ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিটে ৮ হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিটে ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিটে ৬ হাজার ৭১০ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




