জানতামই না আমি অন্তঃসত্ত্বা: শুভশ্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তার অভিনীত ‘অভিমান’ সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পায়। এটি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। এ সিনেমার শুটিং সেটে প্রেমে পড়েন রাজ-শুভশ্রী। দুই বছর গোপনে চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের এ সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি!
শুভশ্রীর আগে চিত্রনায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন রাজ। বলা যায়, আকস্মিকভাবে মিমির সঙ্গে সম্পর্কের ইতি টেনে শুভশ্রীর প্রেম সাগরে সাঁতার দেন রাজ। এ বিষয়টি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন। যার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন রাজ-শুভশ্রী।
সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি জানতেনই না শুভশ্রী। বলিউড বাবলের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ‘পরাণ যায় জ্বলিয়া’খ্যাত এই নায়িকা।
শুভশ্রীর ভাষায়—‘অন্তঃসত্ত্বা অবস্থায় আমি তিনটি সিনেমার শুটিং করেছি। কিন্তু তিন মাস কেটে গেলেও জানতাম না আমি প্রেগন্যান্ট। এটি খুবই হাস্যকর! ‘হাবজি গাবজি’ সিনেমার শুটিং করতে যাচ্ছিলাম, সেদিন ১৪ ফেব্রুয়ারি ছিল। কিন্তু আমার কী যেন মনে হলো, আর সঙ্গে সঙ্গে টেস্ট করে ফেললাম। দেখি, রেজাল্ট পজিটিভ। এটা কাকতালীয় ছিল কিনা তা জানি না! তবে ওই মুহূর্তটি খুব সুন্দর ছিল।’
মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শুভশ্রী। ইন্ডাস্ট্রিতে আসার পর অনেকে তাকে বলেছেন, বিয়ে করলেই ক্যারিয়ার শেষ। তা উল্লেখ করে শুভশ্রী বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার বয়স ছিল ১৭ বছর। ওই সময় সবাই বলতেন, ‘নায়িকাদের সময় ১০ বছর। আর বিয়ে করলে সব শেষ।’ কিন্তু সময় বদলে গেছে, মানুষ এখন অন্যভাবে চিন্তা করে। আমরাও বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সিনেমা করছি।’
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে বেশ আগে শুটিংয়ে ফিরেছেন শুভশ্রী গাঙ্গুলি। সংসার আর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এর মাঝে গুঞ্জন চাউর হয়েছিল, ফের মা হতে যাচ্ছেন এই নায়িকা। পরে শুভশ্রীর বোন জানান, আরেকটি সন্তান নেবে শুভশ্রী, তবে আরো দুই বছর পর।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি