জানুয়ারিতে দেশজুড়ে শীতের দাপট আরও বাড়বে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার
জানুয়ারিতে দেশজুড়ে শীতের দাপট আরও বাড়বে
জানুয়ারিতে দেশজুড়ে শীতের দাপট আরও বাড়বে। দেশের উত্তর জনপদের বিভিন্ন এলাকায় দেড় সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করেছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া টানা ১০ দিন সেই রেকর্ড ধরে রাখলেও গতকাল রবিবার দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এদিন তেঁতুলিয়ায় রেকর্ড হয় ৮ দশমিক ১ এবং ঢাকায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, উত্তরাঞ্চলে ডিসেম্বরের শেষভাগে এ রকম টানা শৈত্যপ্রবাহ কোথাও না কোথাও থাকেই। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে এমন আবহাওয়া ব্যতিক্রম নয়। রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রাবহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়ছে।
চলতি মৌসুমে ১৯ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয় উত্তর জনপদে। পরদিন রাজারহাটের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, পৌষের এ সময়ে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ থাকবে। আবার কোথাও কোথাও তাপমাত্রা বাড়বে। তবে বাংলাদেশে শীতের দাপট মূলত চলে জানুয়ারিজুড়ে।
এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে আজ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার











