জাপানের অর্থনৈতিক ভবিষ্যৎ নারীদের হাতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দীর্ঘদিন ধরে ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলা ও লিঙ্গসমতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপান। কিন্তু উভয় ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে সামান্য। কেন? জাপানি প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মোরি মাসোকার বিশ্বাস, জন্মহার ও লিঙ্গ সমতা পরস্পর সম্পর্কযুক্ত বিষয়- এটি বুঝতে না পারার কারণেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে জাপান। দেশটির সরকার এই দুটি বিষয় আলাদাভাবে বিবেচনা করতে চায়।
জাপানে একটি দৃঢ় বিশ্বাস রয়েছে যে, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ জন্মহার কমায় অবদান রাখে। কিন্তু এ দুটি এজেন্ডা, অর্থাৎ লিঙ্গসমতার প্রচার এবং জন্মহার বাড়ানো কোনোভাবেই পরস্পরবিরোধী নয়।ধনী দেশগুলোর মধ্যে যেখানে লিঙ্গ ব্যবধান কম, সেখানে প্রজনন হার বেশি।
বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে ১৪৬টি দেশের মধ্যে জাপানের অবস্থান ১১৬তম। সূচকের চারটি মাত্রার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে জাপানিদের স্কোর খুবই কম। লিঙ্গ সমতার ক্ষেত্রে দেশটি অন্যদের তুলনায় অনেকটাই পিছিয়ে।
অথচ স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে জাপানের স্কোর বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এর মানে হলো, দেশটির অর্ধেক জনসংখ্যাই সুস্থ, সুশিক্ষিত, উচ্চ সম্ভাবনাময় ও কাজ করতে প্রস্তুত নারীদের নিয়ে গঠিত। বস্তুত, শিক্ষার কথা উঠলে জাপানে উচ্চশিক্ষায় অংশগ্রহণকারী নারীদের হার ৭৮ দশমিক ২ শতাংশ, যা ওইসিডি দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ।
ধনী দেশগুলোর মধ্যে যেখানে লিঙ্গ ব্যবধান কম, সেখানে প্রজনন হার বেশি। এটিই প্রমাণ করে, লিঙ্গ বৈষম্য ও জনসংখ্যা কমার মধ্যে সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়াই জাপানের উভয় সমস্যা সমাধানের চাবিকাঠি।
মাসোকা মনে করেন, জাপানে নারীর ক্ষমতায়ন ও ক্রমহ্রাসমান জন্মহারের দায়িত্ব একই মন্ত্রীর হাতে থাকা উচিত। এটি এ জাতীয় নীতিগুলোর মধ্যে সমন্বয়কে শক্তিশালী এবং সেগুলো আরও কার্যকর করবে।
গোল্ডম্যান স্যাশ ব্যাংকের ধারণা, উন্নত শিক্ষাসহ নারীদের কর্মসংস্থানের হার ও কর্মঘণ্টা যদি পুরুষদের সমান হয়, তবে জাপানের জিডিপি ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।
জাপান সরকার নারীদের অগ্রগতিতে এরই মধ্যে কিছুটা সাফল্য পেয়েছে। যেমন- ২০১৬ সালে দেশটি কর্মক্ষেত্রে নারীদের অগ্রগতির প্রচার আইনে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তথ্য প্রকাশের জন্য চাপ দিয়েছে, গত এক দশকে সেখানে নারী কর্মীর সংখ্যা বেড়েছে ৩৪ লাখের বেশি। সরকার ৩০ লক্ষাধিক শিশুর দেখভালের জন্য চাইল্ড কেয়ার ব্যবস্থা করেছে। এ ধরনের সেবাগুলো এখন ট্যাক্স ও সামাজিক বিমা খরচ থেকে মুক্ত। এছাড়া পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও সংশোধন করা হয়েছে৷
জাপান সরকারের এসব প্রচেষ্টা কাজের পাশাপাশি শিশুদের লালন-পালনের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করেছে। যেহেতু শিশুর যত্ন ও কাজের ভারসাম্য বজায় রাখা সহজ হয়ে উঠেছে, তাই আরও বেশি নারী কাজ চালিয়ে যাওয়ার সময় সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছেন। এক জরিপে দেখা গেছে, জাপানে যেসব বিবাহিত নারীর ন্যূনতম কলেজ ডিগ্রি রয়েছে, তাদের সন্তানের সংখ্যা গত ১৯ বছরের মধ্যে প্রথমবার বেড়ে ২০২১ সালে ১ দশমিক ৭৪-এ দাঁড়িয়েছে।
অনেক জাপানি আরও বেশি সন্তান নিতে আগ্রহী। জরিপ বলছে, দেশটির ৮০ শতাংশের বেশি দম্পতি দুই বা ততোধিক সন্তান নিতে চান। এটি বাস্তবে পরিণত করতে পরবর্তী পদক্ষেপ হবে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি। জাপানকে অবশ্যই এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে নারীরা সন্তানধারণের পাশাপাশি ব্যক্তি হিসেবেও আলো ছড়াতে পারবেন।
নারীরা জাপানের ‘লুকানো সম্পদ’। তাদের সাফল্যে বাধা দেয় এমন কারণগুলো অবশ্যই দূর করতে হবে। এটি জন্মহার যেমন বাড়াবে, তেমনি জনসংখ্যাগত চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতেও সাহায্য করবে৷
সূত্র: দ্য ইকোনমিস্ট
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











