জাপানের ওপর দিয়ে মিসাইল ছুড়ল উ. কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া। মঙ্গলবার (৪ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।
এদিকে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপান তার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে। দেশটি তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলে এবং উত্তর জাপানে ট্রেন চলাচলের সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। জাপান বলছে, প্রশান্ত মহাসাগরে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি তার ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গেছে বলে মনে হওয়ায় সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে।
দেশটি বলেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে যাওয়া বা ভূখণ্ড অতিক্রম করা উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য জাপান কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেনি।
জাপানের প্রধান সরকারি মুখপাত্র হিরোকাজু মাতসুনো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ উত্তর কোরিয়ার ধারাবাহিক পদক্ষেপ জাপান, এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। একইসঙ্গে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ড জাপানসহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে।’
তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার উচ্চতায় ৪ হাজার ৬০০ কিলোমিটার (২ হাজার ৮৫০ মাইল) উড়েছিল।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, এটি একটি মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) বলে মনে হচ্ছে এবং এটি উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে এই প্রদেশটিকে বেশ কয়েকটি পরীক্ষা চালানোর জন্য ব্যবহার করেছে, যার মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র ‘হাইপারসনিক’ বলে দাবি করেছে দেশটি।
রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি জাপানের উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্থগিত করে দেয় বলে জানিয়েছে জাপানি সম্প্রচারকারী এনএইচকে। মাতসুনো বলেন, ক্ষেপণাস্ত্র থেকে বিমান বা জাহাজের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া তার বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-সহ একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। গত ২৫ মে বাইডেন পূর্ব এশিয়া ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই একে একে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন কিম।
এই পরিস্থিতিতে সম্প্রতি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটনের এই প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সাত দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কীভাবে একের পর এক এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে।
যদিও একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









