ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৯:২৯:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাপানে ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন নানমাদল। রোববার (১৮ সেপ্টেম্বর) জাপানের উপকূলে আছড়ে পড়তে পারে এটি। এই পরিস্থিতিতে কিয়ুশুর দক্ষিণাংশের দ্বীপপুঞ্জ থেকে স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। 

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, এ ঝড়ের শক্তিকে ৪ মাত্রা হিসেবে নির্দেশ করা হয়েছে। টাইফুন নানমাদল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। এছাড়া, খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এটি আঘাত হানতে পারে।

২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে।

জাপানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইউনিটের প্রধান রিউতা কুরোরা সাংবাদিকদের বলেন, শক্তিশালী ঝড়ের কারণে উচ্চ ঢেউ ও রেকর্ড বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে। 


সর্বোচ্চ সর্তকতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি খুবই শক্তিশালী টাইফুন। ঝড়ের কারণে অনেক ঘরবাড়ি ভেঙে যেতে পারে। হতে পারে ভূমিধস। তিনি দ্রুত স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন। 

তথ‌্যসূত্র: আল-জাজিরা