ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:৪০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪৪ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

জাপানে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা এবং ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৩ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


জাপানের কর্মকর্তারা জানান, হিরোশিমা, সাগা, ফুকুওকা, ইয়ামাগুচি, ওকায়েমা, হিয়োগো, কিয়োতো, এহিম, কোচি, শিগা এবং গিফু এলাকায় প্রচুর বৃষ্টিপাতে বন্যা দেখা দেয়। কোনো এলাকায় ভূমিধ্বসের সৃষ্টি হয়। বন্যায় ও ভূমিধ্বসে এখনো অনেক নিখোঁজ রয়েছে বলে জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

 

জাপানে ১৯৮৩ সালের পর এত বড় ভয়াবহ বন্যা এই প্রথম। এই বন্যায় কয়েক হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে এবং ১৭ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ২০ লাখের বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাধ্য হয়ে অনেককে বাড়ির ছাদে আশ্রয় নিতে দেখা যায়।


হিরোশিমার মিহারা শহরের বাসিন্দা ইউমেকো মাতসুই বলেন, আমাদের টয়লেট নষ্ট হয়ে গেছে। খাবার ফুরিয়ে যাচ্ছে। গত শনিবার থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না। এনএইচকে টেলিভিশন জানায়, ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছে ৬১ জন। এছাড়া বিভিন্ন ধ্বংসস্তূপে জীবিতদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

তথ্যসূত্র - বিবিসি, রয়টার্স।