ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৬:৫৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

জাপানে বন্যা এবং ভূমিধসে নিহত ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশোতে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে নিখোঁজ আরও অনেকে।

দেশটির কর্মকর্তারা জানান, বন্যার কবলে পড়া একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাইপোথারমিয়ায় আরও তিন জনের মৃত্যু হয়।

ইতোমধ্যে দেশটির সরকার স্থানীয় দুই লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। উদ্ধার অভিযানের জন্য দশ হাজার সেনা পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রবিবারও সারা রাত বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কুমামোটো ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বৃষ্টিপাত ও বন্যা। এতে করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, হাজারো মানুষ বিদ্যুৎহীন। এখন পর্যন্ত কুমামোটোর প্রায় ৬ হাজার মানুষ বিদ্যুৎহীন বলে খবরে বলা হয়েছে।

-জেডসি