জাপানে ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ৪ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
নতুন করে দ্বীপ গণনা করে চমকপ্রদ এক ঘটনা ঘটেছে জাপানে। মিলেছে আরও সাত হাজারের বেশি দ্বীপের সন্ধান। ১৯৮৭ সালের গণনার সময় চোখে পড়েনি এসব দ্বীপ।
জাপানের জিওস্পেশাল ইনফরমেশন অথরিটির (জিএসআই) সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, দেশটির সীমানার মধ্যে সব মিলিয়ে ১৪ হাজার ১২৫টি দ্বীপ রয়েছে। অথচ আগের হিসেবে ছিল ৬ হাজার ৮৫২টি। ১৯৮৭ সালের গণনায় ৬ হাজার ৮৫২টি দ্বীপ চিহ্নিত করতে পেরেছিল জাপানের কোস্টগার্ড।
জিএসআই জানিয়েছে, নতুন এই দ্বীপগুলোর সন্ধান মিলেছে জরিপ প্রযুক্তিতে অগ্রগতির কারণে। এতসংখ্যক নতুন দ্বীপ তালিকায় যুক্ত হলেও জাপানের আয়তন বা মানচিত্রে কোনো পরিবর্তন আসেনি। কারণ এই দ্বীপগুলো আগে থেকেই সাধারণ মানুষের কাছে পরিচিত এবং জাপানের সীমানার মধ্যেই রয়েছে। শুধু হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি।
জিওস্পেশাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দ্বীপ গণনার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক মানদণ্ড না থাকায় ৩৫ বছর আগে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, এখানেও তাই ব্যবহার করেছে তারা। আগের মানদণ্ড অনুসারে, কোনো একটি ভূখণ্ডকে দ্বীপ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য এর পরিসীমা অন্তত ১০০ মিটার হতে হবে।
নতুন দ্বীপগুলোর কোনোটিই কৃত্রিম বা পুনরুদ্ধার করা নয়। তবে জাপানের সঙ্গে বেশ কয়েকটি দেশের দ্বীপ নিয়ে সংঘাত রয়েছে। যেমন রাশিয়ার দখলে থাকা কুরিল দ্বীপপুঞ্জকে জাপান নিজেদের বলে দাবি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপপুঞ্জটি দখল করে নেয় মস্কো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে এই অঞ্চল নিয়ে সংকট দেখা দেয়।
এ ছাড়া পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপ নিয়ে চীনের সঙ্গে সংঘাত রয়েছে জাপানের। দ্বীপটি বর্তমানে জাপান নিয়ন্ত্রণ করলেও সাম্প্রতিক সময়ে দ্বীপটি নিজেদের বলে একাধিকবার দাবি তুলেছে চীন। সূত্র: সিএনএন
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


