ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৮:০৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

জাপার বিভেদের সংবাদ ভিত্তিহীন: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতীয় পার্টির বিভেদ নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদকেও ভিত্তিহীন বলে দাবি করে বিরোধীদলের উপনেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে কোনো বিভেদ নেই। উনার যে কোনো সিদ্ধান্ত পার্টির সবাই মেনে নেন।

মঙ্গলবার দুপুরে জাপার কাকরাইল কার্যালয়ের সামনে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদের বিরুদ্ধে সকল মামলা রাজনৈতিক দাবি করে রওশন বলেন, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে, যাতে করে তিনি মাথা উচু করে রাজনীতি না করতে পারেন।

দেশে অধিক শিল্পায়ন না হলে কর্মসংস্থানের সুযোগ হবে না জানিয়ে বিরোধীদলের উপনেতা বলেন, এরশাদের শাসনামলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়েছে।  তার আমলেই মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেছে। উপজেলা ব্যবস্থা প্রবর্তন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে উন্নয়নকে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

-জেডসি