জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানি মামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
টিভি টকশোতে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি বাদির আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজি টেলিভিশনের টকশো টাইম লাইন বাংলাদেশ-এ কাজি জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ড. নাহরিন ইসলাম খান বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, ৫ আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের ওপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহূর্তেই তার টকশো বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘গত ২৫ অক্টোবর গাজি টেলিভিশনের টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের ড. নাহরিন ইসলাম খান মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং জামায়াতকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এজন্য সিরাজগঞ্জ আমলী আদালতে মানহানির মামলা দায়ের করেছি।’
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস