ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২২:৪৫:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০০ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

জামালপুরের মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার ফুলকোচা গ্রামের একটি টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। জুলেখা বেগম ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।



এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে টয়লেটে গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।



ফুলকোচার ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাবু জানান, ধারণা করা হচ্ছে গৃহবধূ আত্মহত্যা করেছেন।



পুলিশের তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক নীল কমল চক্রবর্তী জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।