জামালপুরে জ্বর-গলাব্যথায় নারীর মৃত্যু; ২০টি বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নে জ্বর ও গলাব্যথায় এক নারী (৩৫) মারা গেছেন । মৃত ওই নারী করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা তা জানার জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। রাত ১১টায় দিকে তার লাশ দাফন করা হয় স্বামীর বাড়ি জেলার মেলান্দহ পৌরসভার আদিপৈত গ্রামে। সেখানে ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান।
চরবানি পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাংবাদিকদের জানান, প্রায় ১০ দিন আগে মেলান্দহ পৌরসভার আদিপৈত গ্রামের একজন নারী ভাবকী বেপারিপাড়ায় তার আত্মীয়র (ভগ্নিপতি) বাড়ি বেড়াতে আসেন। এরপর ওই নারীর মাথাব্যথা ও জ্বর দেখা দেয়। মঙ্গলবার জ্বর ও মাথা ব্যথার সাথে বমি শুরু হলে বিকেলে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি মেলান্দহ পৌরসভার আদিপৈত গ্রামে স্বামীর বাড়িতেই থাকতেন।
এই ব্যাপারে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলুল হক সাংবাদিকদের জানান, ওই নারী করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না- তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নমুনা বুধবার ময়মনসিংহে পাঠানো হবে। সতর্কতার পাশাপাশি সব নিয়ম অনুসরণ করেই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার মেলান্দহ উপজেলায় মোট সাতজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


