জামিনে আমরা আশাবাদী: খালেদা জিয়ার আইনজীবী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর সাহেবই একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আগে কোনো বোর্ড গঠন হয়নি। তার এই বক্তব্য সঠিক না। কিন্তু আমরা দেখিয়েছি, ভাইস-চ্যান্সেলর সাহেবই আগের বোর্ডটা গঠন করেছেন। আগের বোর্ডের প্রতিবেদন তার শারীরিক অবস্থার যে বর্ণনা দেয়া হয়েছে, বর্তমানের সঙ্গে তার খুব একটা ফারাক নেই।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে, চিকিৎসা প্রতিবেদনে সেটা উঠে আসছে। আমরা আশাবাদী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদনের ওপর শুনানি সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এরআগে সকাল ১০টা ৮ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়।
শুনানির ফাঁকে বিরতিতে সাংবাদিকদের কাছে খোকন এমন মন্তব্য করেছেন।
ইতিমধ্যে খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন আপিল বিভাগে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১০টা ৮ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।
আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নিতাই রায় চৌধুরী, এএম মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান প্রমুখ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


