জামিন পেলেন আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্চুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। আজ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করেছিল চিক্কাদপল্লী থানার পুলিশ। মামলাটি ছিল নামপল্লী কোর্টে। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
গ্রেপ্তার করার পর অভিনেতাকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল জেলে। তারপরই আল্লুর পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন তেলেঙ্গানা হাইকোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার অর্জুন হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারসহ পরবর্তী সব কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ করেন।
কিন্তু শুক্রবার সকালে আল্লু অর্জুনকে তার জুবিলি হিলসের বাড়ি থেকে চিক্করপল্লী থানায় নেওয়া হয়। এদিন বিকালে হায়দরাবাদ পুলিশ অভিনেতাকে নিম্ন আদালতে হাজির করলে আদালত ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
এর আগে গ্রেপ্তারের পর এফআইআর খারিজের জন্য ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আদেশ দেন।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। স্বামী এবং সন্তানের সাথে সিনেমা দেখতে গিয়েছিলেন সেই নারী। এই ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাকে দেখার জন্য ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা।
ইন্ডিয়া টুডের খবর, থানায় আল্লু অর্জুনের জবানবন্দি নেওয়ার পর মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। এই কেসে আল্লু অর্জুনের দেহরক্ষীকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










