জাল বেশি হচ্ছে ১০০০ ও ৫০০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
সবচেয়ে বেশি জাল হচ্ছে ১০০০ ও ৫০০ টাকার নোট। বিশেষ করে কোরবানির ঈদ বা বিভিন্ন উৎসবের সময় নোট জাল বেশি হয়। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বড় অংকের লেনদেনের ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে ব্যাংকের মাধ্যমে করার পরামর্শ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে শুধু এক হাজার টাকার জাল নোট ৮৮ হাজারটি এবং ৫শ’ টাকার ২০ হাজারটি জাল নোট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত জানুয়ারি থেকে এপ্রিল এ চার মাসে শুধু এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে ৯ হাজার ৭৮৯টি এবং ৫শ’ টাকার জাল নোট জব্দ করা হয়েছে ১ হাজার ৫৮৮টি। এ দুটি নোট মিলে চার মাসে ১১ হাজার ৩৭৭টি জাল নোট জব্ধ করা হয়েছে। সবমিলে চার মাসের বিভিন্ন মানের জাল নোট জব্দ করা হয়েছে ১৩ হাজার ৩৪৩টি।
এদিকে জাল নোট সংক্রান্ত মামলার সংখ্যাও বেড়ে যাচ্ছে। গত এপ্রিল শেষে পুঞ্জিভূত জাল নোট সংক্রান্ত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০১টি।
গত ৫ বছরের মধ্যে বেশি জাল নোট ধরা পরেছে ২০২০ সালে ৩৭ হাজার ৫৩টি। এর মধ্যে এক হাজার টাকার জাল নোটই ছিল ৩৩ হাজার ৬৮১টি এবং ৫০০ টাকার জাল নোট ছিল ৩ হাজার ৩৬৪টি।
২০১৯ সালে ১৫ হাজার ৭৬০টি, ২০২১ সালে ১৮ হাজার ৫০৪টি, ২০২২ সালে ২৪ হাজার ২৭৫টি এবং ২০২৩ সালে ২০ হাজার ৪৮৮টি জাল নোট জব্দ করা হয়েছে।
২০২২ সালে জাল নোট সংক্রান্ত মামলা হয়েছিল ১৩২টি এবং গত বছর ২০২৩ সালে মামলা হয়েছে ১৫০টি। গত বছর ১৭৫টি নিষ্পত্তি হওয়ায় ও এপ্রিল পর্যন্ত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০১টি।
এদিকে জাল নোটের প্রচলন ঠেকাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের ৭ শাখা অফিসের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, বরিশাল ও সিলেট অফিসের আওতাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাল টাকা চিনতে হাটবাজারের দোকানদারদেরকে জনসচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জালনোট প্রতিরোধে জনগণকে সচেতন করার অংশ হিসেবে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র প্রচার করতে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কোরবানির হাটে ক্রেতা-বিক্রেতা সকলকে লেনদেনের সময় মেশিনের সাহায্যে নোট পরীক্ষা করে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া কোরবানির পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। হাটের আশেপাশের ব্যাংকের শাখাগুলো রোববার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











