ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৩:২৮:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

জাহানারার অভিযোগ তদন্তের দায়িত্ব পেলেন যারা

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। মোট ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে এই কমিটি।

এই তিন সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। এছাড়াও সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। 

সম্প্রতি, জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা। তার দাবি ছিল বিসিবির কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি।

সেই ইস্যুতে পরবর্তীতে মুখ খুলেছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া গ্রুপিংয়ের অভিযোগ উঠেছে বর্তমানে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিরুদ্ধেও। সবকিছু তদন্তে এই কমিটি গঠন করে বিসিবি।