জাহানারা ইমামের ২১তম মৃত্যুবাষির্কী পালিত
আপডেট: ০৬:৫২ পিএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শুক্রবার ২৬ জুন শহীদ জননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সকল যুদ্ধাপরাধীর বিচার ও রায় দ্রুত কার্যকর, জামায়াতসহ যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট সকল সংগঠন নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাস্তবায়ন করার দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সমাবেশে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধে একজন মানুষ কেমন করে তার সবকিছু উজার করে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো জাহানারা ইমাম। কিন্তু শাসকদের কাছে মানুষের এ চাওয়ার কোন মূল্যই রইল না। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে শুরু থেকে পরিস্কার অবস্থান নিতে তারা ব্যর্থ হয়েছে। তারা রাজাকার, আলবদরদের সমাজে প্রতিষ্ঠা করা, আশ্রয় প্রশ্রয় দেয়া এবং এই শক্তিকে নিজেদের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করলো। ফলে যুদ্ধাপরারীদের বিচারের দাবির তীব্র আকাক্ষা থেকেই গড়ে উঠে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল জাতীয় সমন্বয় কমিটি’ আর এর নেতৃত্ব দেন শহীদ জননী জাহানারা ইমাম।
স্বাধীনতার ৪৪ বছরেও বিচারের কাজটা শেষ করা যায় নি। এর মধ্যদিয়ে শাসকদের মনোভাব ফুটে উঠে। তারই ধারাবাহিকতায় গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা পেলো। প্রজন্ম থেকে প্রজন্ম আন্দোলনের গতি ধারা অব্যাহত থাকলো।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা নগরের সদস্য সচিব জুলফিকার আলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ও প্রচার সম্পাদক মৈত্রী বর্মণ প্রমুখ।
২৭.০৬.২০১৫
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











