জাহানারা ইস্যুতে অভিযুক্ত মঞ্জুরুলকে বিসিবির শাস্তি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম। ফাইল ছবি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন ক্রিকেটার জাহানারা আলম। যার মধ্যে আছে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ। অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেয়েছেন মঞ্জুরুল।
রোববার (২২ ফেব্রুয়ারি) দেশের ক্রিকেটের সব ধরণের দায়িত্ব থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, মঞ্জুরুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামীতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে তাকে সম্পৃক্ত করা হবে না। বিসিবির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। চারটি সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ করেন জাহানারা, প্রাথমিকভাবে যার দুটির সত্যতা পাওয়া যায়। গত ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রতিবেদন জমা দেয় স্বাধীন তদন্ত কমিটি। প্রতিবেদনে প্রমাণিত হওয়া দুটি অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুলের বিরুদ্ধে। মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
২০২৫ সালের ৭ নভেম্বর পেসার জাহানারা একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ তোলেন। অভিযোগ তদন্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে বিসিবি একটি কমিটি গঠন করে।
বিসিবি জানিয়েছে, এ ব্যাপারে আইনজীবীদের মাধ্যমে হয়রানি ও অসদাচরণের বিষয়ে বিসিবির ‘শূন্য সহনশীলতা’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে বিসিবি তাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে, যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








