জাহানারা ইস্যুতে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানিসহ বিভিন্ন অসদাচরণের যে গুরুতর অভিযোগ উঠেছে, তা তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৮ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বিসিবি জানিয়েছে, এই কমিটি শুধু সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগই নয়, সম্প্রতি নারী দলের বর্তমান কতিপয় সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলোও খতিয়ে দেখবে। এর আগে গত বৃহস্পতিবার বিসিবি প্রথম এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিল এবং কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর জাতীয় দলের সাবেক পেসার জাহানারা আলম এক ইউটিউব সাক্ষাৎকারে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত টিম ম্যানেজার তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির মতো বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি দাবি করেন, বিষয়টি বোর্ডকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। জাহানারার এই বক্তব্যের পর ক্রিকেট অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এবং আরও কয়েকজন ক্রিকেটারও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মুখ খোলেন।
বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, তদন্ত কমিটি দ্রুতই তাদের কার্যক্রম শুরু করবে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর বোর্ড সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







