ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৪:৫৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

জিতের সুরে গাইলেন আলিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেত্রীদের একজন আলিয়া ভাট। গত বছর মুক্তি পাওয়া ‘রাজি’ সিনেমার জন্য চলতি বছরের ফিল্মফেয়ারের তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। অভিনয়ের পাশাপাশি ছবিতে মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের কন্যা আলিয়া। নিজের অভিনীত ‘হাইওয়ে’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবিগুলোতে রয়েছে তার গান।

নতুন খবর হচ্ছে, আগামী ছবি ‘সড়ক টু’-এর জন্যও গান গাইতে চলেছেন নায়িকা। বলিউড সূত্রে খবর, বাঙালি সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ইতোমধ্যেই গানটি প্রাথমিকভাবে রেকর্ড করে ফেলেছেন নায়িকা। রোমান্টিক ঘরানার এ গানটি জিৎ গঙ্গোপাধ্যায়ই বুঝিয়ে দিয়েছেন আলিয়াকে। ছবির একটি গুরুত্বপূর্ণ সময়ে শোনা যাবে রোমান্টিক গানটি। ফাইনাল ট্র্যাকটি রেকর্ড করা হবে আগস্টে।

‘সড়ক টু’ পরিচালনা করছেন আলিয়া ভাটের বাবা মহেশ ভাট। কেরিয়ারে এই প্রথমবার বাবার পরিচালনায় কাজ করছেন মেয়ে। মহেশ ভাটও দুই বছর বাদে ফিরেছেন পরিচালনায়। ‘সড়ক টু’-তে আলিয়া ছাড়াও আছেন আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত ও আলিয়ার বড় বোন পূজা ভাট। ২০২০ সালের জুলাইতে এ ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

-জেডসি