জিনপরি নিয়ে কাজ করলে এমনই হয়: পরীমনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি বর্তমানে অন্তঃসত্ত্বা। তাই সন্তান জন্মের আগেই হাতে থাকা কাজগুলো দ্রুত শেষ করছেন নায়িকা। সম্প্রতি অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার ডাবিং শেষ করেছেন। দুই দিনের শিডিউল থাকলেও একদিনেই টানা পাঁচ ঘন্টায় পুরো ডাবিং শেষ করেন তিনি।
এ প্রসঙ্গে পরী গণমাধ্যমকে বলেন, ডাবিং করার সময় হঠাৎ করেই দেখি আমার হাতের তালু চুলকাচ্ছে। পরিচালক বললেন, দু-এক দিনের মধ্যে আপনার হাত কিন্তু ভরে যাবে। মানে ডাবিং শেষ হলেই বাকি পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। আমি মনে মনে ফন্দি আঁটলাম, দাঁড়াও, টানা কাজ করে আজই ডাবিং শেষ করব। যখন টানা পাঁচ ঘণ্টা কাজ করে ডাবিং শেষ করলাম, পরিচালক তো অবাক। বিশ্বাসই করেননি, এই শরীর নিয়ে আমি এত লোড নিতে পারব। পরিচালক আমাকে বললেন, কী ব্যাপার, তুমি তো দেখছি একটা ম্যাজিক। আমি হাসতে হাসতে বললাম, জিন-পরী নিয়ে কাজ করলে এমনই হয়!
তবে একদিনে কাজ শেষ করলেও সেদিনই পারিশ্রমিকের বাকি টাকা বুঝে পাননি পরী। নায়িকার ভাষ্য, তারা তো বোঝেননি এক দিনেই ডাবিং শেষ করতে পারব। সেজন্য টাকাও সঙ্গে আনেননি। আমি নিজ থেকেই পরে দিতে বলেছি।
নিজের অনাগত সন্তান প্রসঙ্গে পরী জানান, বাইরে থেকে কেউ আমার অনাগত সন্তানের ব্যাপারটা বুঝতে না পারলেও আমি কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছি। দিন বাড়ার সঙ্গে আমার অনাগত সন্তানের উপস্থিতি বুঝতে পারছি। আমি চাই, আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেছেন পরীমনি ও রাজ। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমার সেটে পরিচয় হয় দু’জনের। প্রথম সাক্ষাতেই একে অপরের মায়ায় পড়েন। ৭দিন প্রেমের পর বিয়ে এবং সন্তান গ্রহণ করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তারা।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











