জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা; পাসের হারে বরিশাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ৮ বোর্ডে জিপিএ-ফাইভে এগিয়ে আছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এবার ঢাকা বোর্ড থেকে ১৮ হাজার ৯৫৩ শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে।অন্যদিকে, জেএসসিতে আট বোর্ডে এবারও পাসের হার সবচেয়ে বেশি বরিশালে। এবার বরিশাল বোর্ডে ৯৭ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন।
জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-ফাইভ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।
এবার জেএসিতে ৮ বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-ফাইভ পাওয়াদের মধ্যে ঢাকা বোর্ডের পরে আছে রাজশাহী বোর্ড। এই বোর্ডে ১৬ হাজার ৪৮৭ শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে। এর পরের অবস্থানে আছে যশোর বোর্ড। এবার যশোর বোর্ডে ৯ হাজার ৭৫৫জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে।
জিপিএ-ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যায় জেএসিতে ৮ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ড এগিয়ে থাকলে পাসের হারে ঢাকা বোর্ডের অবস্থান সবার নিচে। এই বোর্ডে ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর বরিশাল বোর্ডের পরে পাসের হারে দ্বিতীয় অবস্থানে আছে সিলেট বোর্ড; এই বোর্ডে ৯২ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




