জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারাল নারী ক্রিকেট দল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগ্রেসরা।
বুধবার বুলাওয়েতে টস জিতে ফিল্ডিংয়ে নামে নিগার সুলতানা বাহিনী। বাংলাদেশের মেয়েদের বোলিং সামলে মাত্র ৪৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। সর্বোচ্চ ১৭ করেন প্রেসিয়াস মারাঙ্গ। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন জাহানারা আলম, সালমা খাতুন, নাহিদা আখতার।
জবাবে ৪৯ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ফারাজানার ১১ ও রুমানার ১৬ রানে ভর করে ২৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই সিরিজের পরই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আগামী ২১ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্র, ২৫ নভেম্বর থাইল্যান্ড ও ২৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের সাথে তিন ওয়ানডে আর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, ফারিয়া ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল-কোবরা, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: শারমিন সুলতানা ও সুরাইয়া আজমিম।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



