জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বরাবরই ঠোঁটকাটা স্বভাবের টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের মতো করেই জীবনটা উপভোগ করেন তিনি। সমাজের বাঁকা দৃষ্টিকে একেবারেই পাত্তা দেন না এই অভিনেত্রী। এ কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। যেকোনো ইস্যুতেই কথা বলতে পিছপা হন না স্বস্তিকা।
এমনকি নিজের ব্যক্তিজীবন-প্রেম নিয়েও কোনো লুকোচুরি নেই। এসব নিয়ে খোলামেলা আলোচনা করতেই পছন্দ করেন স্বস্তিকা। বর্তমানে স্বস্তিকা সিঙ্গেল মাদার হিসেবেই জীবন পার করছেন। মেয়ে অন্বেষাই তার সব।
প্রায় সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটে ওঠে মা-মেয়ের খুনসুটি। যেখানে বাবার কোনো অস্তিত্ব নেই। খুব অল্প বয়সেই সঙ্গীতশিল্পী প্রমিত সেনের সঙ্গে গাটঁছড়া বেঁধেছিলেন স্বস্তিকা। তবে বেশিদিন সংসার করতে পারেননি এই অভিনেত্রী।
২০০০ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন প্রমিত-স্বস্তিকা। এরপর ২৪ বছর কেটে গেলেও কাগজে কলমে আজও ডিভোর্স হয়নি এই তারকা দম্পতির। আদালতে ঝুলে রয়েছে তাদের বিচ্ছেদ মামলা।
তবে ডিভোর্স না হলেও জীবনে বহুবার প্রেমে পড়েছেন স্বস্তিকা। কখনও জিতের সঙ্গে আবার কখনও বা পরমব্রতর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গেও চুটিয়ে প্রেম করেছিলেন তিনি। কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি।
এরপর স্বস্তিকা ও নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের প্রেমের সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। সেই সময় হোটেল রুমে আত্মহত্যার চেষ্টাও নাকি করেছিলেন অভিনেত্রী। কয়েক বছর আগে মীরের সঙ্গেও স্বস্তিকার প্রেমচর্চা ডানা মেলেছিল, তবে সেসব এখন অতীত। সম্পর্ক ভাঙলেও প্রাক্তন প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব টিকে রয়েছে অভিনেত্রী। কিন্তু স্বামীর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, অনেকেরই মনে হয়, স্বস্তিকা হয়তো ৪০০টি প্রেম করেছেন। কিন্তু আদতে তেমনটা নয়। আমার জীবনে প্রেম এসেছে ৬ বার। আর প্রত্যেকেই ছিলেন বিশিষ্ট ব্যক্তি। তাদের সঙ্গেই চুটিয়ে প্রেম করেছি।
স্বস্তিকার ভাষ্য, আসলে সিভি দেখে প্রেম হয় না। এটা হয়ে যায়। জীবনে ৬টা প্রেম এভাবেই হয়ে গেছে। কোনো পরিকল্পনার করে নয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






