জীবন বাঁচাতে হবে, সচল রাখতে হবে অর্থনীতিও: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৪ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
দেশব্যাপী করোনাভাইরাসের নতুন ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে যথেষ্ট সচেতন, তবে সবার আগে মানুষের জীবন।
আজ রোববার (০৮ এপ্রিল) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নবনির্মিত প্রধান কার্যালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, আমরা ইতোমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করেছি। জনগণ যাতে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলে সেজন্য আপনাদের সবাইকে বিশেষ নজর দিতে হবে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ তলা ভবনটি উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করেছে, তবে বাংলাদেশ অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে এবং এর অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বেশি। আমাদের এটি (বৃদ্ধির ধারা) ধরে রাখতে হবে।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সবাইকে অনুরোধ করেন যাতে জনগণ স্বাস্থ্য সুরক্ষা বিধি ও নির্দেশনাবলী মেনে চলে।
সরকারপ্রধান বলেন, নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে হবে। সারাদেশে দায়িত্বে থাকা আপনাদের সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে সবাই এটি যথাযথভাবে অনুসরণ করে।
কোভিড-১৯ মহামারির প্রথম ঢেউ মোকাবেলায় ভূমিকা রাখার জন্য এনএসআই সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী এবার এনএসআইকে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলেছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের।
২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী এনএসআই প্রধান কার্যালয়ের জন্য ২০ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
-জেডসি
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা











