জুলাইয়ে ২৯৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জুলাইয়ে নির্যাতনের শিকার ২৯৫ জন নারী ও কন্যাশিশুএ বছরের জুলাই মাসে মোট ২৯৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ শিশুসহ ৭৩ নারী।
সোমবার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাইয়ে এক কন্যাশিশু ও দুজন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর ধর্ষণের শিকার আরেক কন্যাশিশু আত্মহত্যা করেছে। এ ছাড়া নয় কন্যাশিশুসহ ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
মহিলা পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ে ১১ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে, যার মধ্যে শিশু রয়েছে আটটি। উত্ত্যক্তের শিকার নয়জনের মধ্যেও শিশুর সংখ্যা ৮। নারী ও কন্যাশিশু পাচারের ঘটনা ঘটেছে ছয়টি। এর মধ্যে চারটি ক্ষেত্রেই ভুক্তভোগী শিশু। এ ছাড়া একজন অ্যাসিডদগ্ধ ও তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে।
মহিলা পরিষদ জানায়, যৌতুকের কারণে জুলাইয়ে নির্যাতনের শিকার হয়েছেন ১৬ জন। এর মধ্যে পাঁচজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৮ জন, যার মধ্যে সাতজনই শিশু। আর পারিবারিক সহিংসতা শিকার হয়েছে ছয়জন। গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে দুজন, যার মধ্যে একজনকে হত্যা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন কারণে নয় কন্যাশিশুসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া এক কন্যাশিশুসহ দুজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। আট কন্যাশিশুসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আর ছয় কন্যাশিশুসহ ১৭ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে দুই শিশুসহ মোট চারজনের আত্মহত্যায় প্ররোচনার হদিস মিলেছে। অপহরণের শিকার হয়েছে আট শিশুসহ মোট নয়জন। এ ছাড়া এক কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ফতোয়ার শিকার হয়েছেন চারজন। আর চার কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ছয়জন।
এতে আরও জানানো হয়, বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১০ টি। আর বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে নয়টি। এ ছাড়া তিন কন্যাশিশুসহ আটজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
জনতারকন্ঠ//এলএইচ//
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


