জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য রপ্তানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ এএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে গত মাসে (জুলাই) ৩৯৮ কোটি ৪৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) মাসিক পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
মঙ্গলবার (২ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিগত অর্থবছরের প্রথম মাসের (জুলাই) তুলনায় চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ। এ প্রবৃদ্ধিতে বরাবরের মতোই অবদান বেশি রেখেছে তৈরি পোশাক পণ্য।
জুলাই মাসে পোশাক পণ্যের রপ্তানি হয়েছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলারের।এ হিসেবে মোট রপ্তানির ৮৪ দশমিক ৪৯ শতাংশ পোশাক পণ্য। এ পণ্যটির রপ্তানি গত অর্থবছরের জুলাই মাসের তুলনায় ১৬ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ১১ শতাংশ এবং নিওয়্যার ১১ দশমিক ৮০ শতাংশ।
রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এই সময়ে অর্জিত রপ্তানি প্রবৃদ্ধি আমাদের শিল্পের স্থিতিস্থাপকতা দেখাচ্ছে। তবে এ খাতের শিল্পোদ্যোক্তারা উন্নত বিশ্বের অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক আছে বলে তিনি উল্লেখ করেন।
গত ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো ৫০ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়ে ৫২ বিলিয়ন ডলারের পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করেছে বাংলাদেশ। সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে রফতানি প্রবৃদ্ধি ছিল ৩৭ দশমিক ১৯ শতাংশ।
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা








