জুলাই মাসেই সর্বোচ্চ ২২৮৬ ডেঙ্গু রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
করোনা মহামারির মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। চলতি বছরের জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দেশে। জুলাইতে সারাদেশে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৯৯ শতাংশই রাজধানী ঢাকার।
ডেঙ্গু নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশের তাপমাত্রা সারা বছর অ্যাডিস মশা জন্মানোর উপযোগী। তবে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাডিস মশার ঘনত্ব বেড়ে যায়। শীতকালে যখন বাংলাদেশে বৃষ্টিপাত হয় না, তখনও ডেঙ্গু রোগী পাওয়া যায়। তবে সংখ্যা কম।
বাংলাদেশে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হয়। তবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই চারটি মাসকে ডেঙ্গুর মূল মৌসুম বলা হয়। সেই অনুযায়ী এই ডেঙ্গুর মৌসুমে করোনার মধ্যে প্রতিদিনই রোগী বাড়ছে হাসপাতালে।
এদিকে শনিবার (৩১ জুলাই) নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৯৬ জন। এদের মধ্যে ১৯৪ জনই ঢাকার এবং বাকী ২ জন ঢাকার বাইরের। গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য বিশ্লেষণে জানা গেছে এসব।
জানা গেছে, ২৫ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে ঢাকায় ১০২ জন এবং বাকি ৩ জন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৬ জুলাই আক্রান্ত হয়েছেন ১২৩ জন। এদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং বাকি ৩ জন ঢাকার বাইরে। ২৭ জুলাই আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৪২ জন এবং বাকি ১ জন ঢাকার বাইরে। ২৮ জুলাই ১৫৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৫০ জন এবং ঢাকার বাইরে ৩ জন। ২৯ জুলাই ১৯৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন এবং বাইরে ১৩ জন। ৩০ জুলাই ১৭০ জন, এদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং বাকি ৬ জন ঢাকার বাইরে। ৩১ জুলাই ১৯৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৯৪ জন ঢাকায় এবং বাকি ২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৭৭৭ জন রোগী। এর মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছেন ৭৪৭ জন এবং বাকি ৩০ জন রাজধানীর বাইরে অন্য সকল বিভাগে। গত সাত মাসে দেশে ২ হাজার ৬৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৮৭৭ জন ছাড়া পেয়েছেন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
-জেডসি
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট











