জুহির বাবার কাছে বিয়ের প্রস্তাব সালমানের, অতঃপর...
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
একের পর এক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। সেই নিয়ে জোর জল্পনাও চলেছে। কিন্তু তার পরেও সালমান খান সেই ‘এলিজিবল ব্যাচেলর’-ই রয়ে গেলেন। কাউকে চেয়েও পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি তার? সেই উত্তর নিয়েও কিন্তু জল্পনা রয়েছে।
নিজেই এক সাক্ষাৎকারে এ রকম ইঙ্গিত দিয়েছিলেন সালমান। জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিচ্ছেন, মুখের উপর সেই জবাবও দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান সালমান।
সেই নায়িকার নাম জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান। মুখের উপর প্রত্যাখ্যাত হয়েছিলেন।
ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সে খবরও ছড়িয়ে পড়ে। তারপর সেই জল্পনায় জলও পড়ে। তা বলে জুহি? অনেক সালমানভক্তের কাছেই যা বড় ধাক্কা।
একটি শোয়ে সালমান বলেছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো তাকে বিয়ে করার জন্য তার বাবাকে প্রস্তাবও দিয়েছি।
তারপর কী হলো? জিজ্ঞেস করেছিলেন সাংবাদিক। জবাবে সালমান বলেন, ‘উনি না বলেছিলেন।’ সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন। তবু দেশে তার মতো ভক্তসংখ্যা কত জনেরই বা রয়েছে!
কেন সালমানের বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? তার জবাবও সালমান নিজেই জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি হয়তো তার চাহিদায় ফিট করিনি। আমার তেমনই মনে হয়। জানি না, কী চাইছিলেন তিনি?’
সালমান ও জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তা-ও ঠিক এক সঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দু’জনে আর কোনও ছবিতে এক সঙ্গে কাজ করেননি।
কেন সালমান আর জুহি একসঙ্গে কাজ করেননি, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। বাস্তবে একে অপরের বিষয়ে ভাল কথাই বলেছেন। কিন্তু এক ছবিতে কাজ করেননি।
সালমান এর দায় চাপিয়েছেন জুহির ওপরেই। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জুহি আসলে তার সঙ্গে কাজ করতে চাননি।
জুহি অবশ্য সে কথা মানেননি। করণ জোহরের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, অতীতে আমি হয়তো কখনো তার থেকে দূরে সরে গিয়েছি। এখন পরিস্থিতি সম্ভবত অনেকটা ভাল হয়েছে।
এরপরেই সালমানের কোর্টে বল ঠেলেছেন জুহি। তিনি বলেন, কখনো কখনো সে এমনভাবে তাকিয়ে থাকত যে বুঝতেই পারতাম না ও আদৌ আমায় চেনে কি না। আমি বুঝতে পারতাম না, ওর মাথার মধ্যে কী চলছে।
শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক ছেলে আর এক মেয়ে রয়েছে তাদের। সম্প্রতি ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমানের। শোনা গিয়েছিল, বিয়েটা তিনি সেরেই ফেলবেন। তবে এখনও সিঙ্গেল তিনি।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








