জেনেসিস
শান্তা মারিয়া | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
শান্তা মারিয়া
ধীর পায়ে সমুদ্রের তীরে এসে দাঁড়ালো তারা। স্বচ্ছ নীল জল। আকাশও ঝকঝকে নীল। বেলাভূমিতে কাঁকড়ার ঝাঁক হেঁটে যাচ্ছে লাল চাদর হয়ে। নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ। এখান থেকেই দেখা যাচ্ছে সাগরের বুকে ডলফিনদের খেলা। ঢেউয়ের গর্জন, সীগালদের কলকাকলি ছাড়া আর কোথাও কোন শব্দ নেই। একটু পরই বৃষ্টি এলো। অ্যাসিড বৃষ্টি নয়। নির্মল বারিধারা নেমে এলো আকাশ থেকে। তারা অঞ্জলি ভরে পান করলো সেই সুশীতল সুধা। বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে চললো তীরের সতেজ ঝাউগাছগুলোর দিকে। তারা এই পৃথিবীর শেষ মানব মানবী।
কোভিড ১৯ নামে একটি ভাইরাসের আক্রমণে মানব সভ্যতা যখন মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিল তার মাত্র এক মাস আগে তারা ছোট্ট একটি ইয়টে চড়ে মধুচন্দ্রিমায় ভেসে পড়েছিল সাগরে। মাঝ সাগরেই তারা ইন্টারনেটের সুবাদে মহামারীর খবর পায়। কিন্তু কিছু করার সাধ্য ছিল না। এক বছর পরে যখন তারা বন্দরে এসে নামলো ততো দিনে সব শেষ। তারা এখনও খুঁজে দেখেনি কোন গভীর অরণ্যে কিংবা বিছিন্ন কোন দ্বীপে মানব জাতির কোন বংশধর, কোন সমাজ বেঁচে আছে কিনা। হয়তো আছে, হয়তো নেই। তবে তাদের পরিচিত বিশ্ব যে শেষ হেয় গেছে সেকথা বুঝতে তাদের দেরি হয়নি। শোক? হতাশা? বেঁচে থাকার যুদ্ধ তাদের এগুলো অনুভব করতে দেয়নি। তারা শুধু বুঝেছে তাদের বাঁচতে হবে। তারা খুঁজে নিয়েছে প্রকৃতির কোলে একটু আশ্রয়। শেষ পর্যন্ত বেঁচে থাকাই তো জীবনের সার্থকতা।
ঝাউগাছের নিচে দাঁড়িয়ে তারা দেখছিল সাগরের বুকে বিকেলের রোদের রূপ। মেয়েটি তার উদরের উপর এক হাত রাখলো। সেখানে নতুন প্রাণের স্পন্দন। ছেলেটিও তার হাতের উপর হাত রাখে। সেও অনুভব করছে এই আগমন ধ্বনি। ঘুণে ধরা সভ্যতার চিহ্নগুলো অনেক আগেই ঢেকে দিয়েছে, গ্রাস করে নিয়েছে প্রকৃতি। এখন বিশ্বে কোথাও কোন যুদ্ধ নেই, কোন সাম্প্রদায়িক দাঙ্গা নেই, বাজার দখলের লালসা নেই। শেষ বিকেলের কনে দেখা আলোয় তারা দুজনেই তাকালো দূষণমুক্ত সবুজ প্রকৃতির দিকে। ধুয়ে মুছে নতুন এক মানব জাতির জন্য তৈরি হচ্ছে পৃথিবী।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




