জেনে নিন শাক-সবজি রান্নার সঠিক নিয়ম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:০৭ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার
প্রিয় পাঠক, শাক-সবজি আমাদের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সবুজ শাক-সবজি শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু শাক-সবজি সঠিক ভাবে রান্না করার নিয়ম আমরা অনেকেই জানি না। যার কারণে এসব খাবারের সঠিক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।
মনে রাখবেন, সবুজ শাক-সবজিতে রয়েছে ভিটামিন সি, ই, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, বিটা-ক্যারোটিন, লবণ, আঁশ, অ্যান্টি -অক্সিডেন্টসহ নানা উপাদান। আঁশযুক্ত শাক-সবজি পেট পরিস্কার রাখতে সাহায্য করে। যেমনঃ সবুজ শাক, বাধাকপি, লাউ, মিষ্টি কুমড়া, ইত্যাদিতে প্রচুর পরিমাণে আঁশ থাকে।
এছাড়াও সবুজ শাক-সবজিতে থাকে প্রচুর পরিমাণে ফোলাইট। ফোলাইট আমাদের শরীরে রক্তের ‘হোমোসিস্টেইন’ নামক অ্যামিনো অ্যাসিড স্বাভাবিক মাত্রায় রাখতে সাহায্য করে। ‘হোমোসিস্টেইন’ রক্তে অধিক মাত্রায় থাকলে তা আমাদের নার্ভ সিস্টেমকে নষ্ট করতে পারে এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। ভিটামিন ই এবং ফোলাইট আমাদের নার্ভ সিস্টেমকে অধিক কর্মক্ষম এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
অধিকাংশ ক্ষেত্রেই সঠিক নিয়ম না মেনে শাক-সবজি রান্না করা হয়। এতে করে খাদ্যের পুষ্টিমান অনেকটাই নষ্ট হয়ে যায়। আর এভাবে রান্না করা সবজির খাদ্যমান নষ্ট হয়ে গেলে তা থেকে শরীর যথাযথ পুষ্টি পায় না। এতে করে অর্থ, সময় আর শ্রমের অনেকটা অংশ যেমন নষ্ট হয় তেমনি শরীরও পুষ্টি পাওয়া থেকে বঞ্চিত হয়। সঠিক নিয়ম মেনে শাক-সবজি খাওয়া হলে তা শরীরকে সুস্থ রাখতে অনেক বেশী ভুমিকা পালন করে। আসুন আজ জেনে নেওয়া যাক কি নিয়মে শাক-সবজি খেলে তার গুণাগুণ অক্ষুন্ন থাকবে।
তরকারির খোসা ও খোসার নিচে থাকে দেহের জন্য উপকারী মূল্যবান ভিটামিন ও খনিজ। এজন্য খোসাসহ সবজি রান্না করে খাওয়া উচিত। সবজি কাটার আগে পুরোটাই ভালভাবে পানিতে ধুঁয়ে নিন। কখনোই সবজি কাটার পরে তা ধুতে যাবেন না। কুটে নেওয়া সবজি কখনোই পানিতে ভিজিয়ে রাখবেন না। খুব বেশি কুচি কুচি করে বা পাতলা করে সবজি কাটা ঠিক নয়। রান্না করবার অধিক সময় পূর্বে তরকারি কেটে রাখা ভাল নয়।
নিয়মিত বেশি পরিমাণ কাঁচা সবজির তৈরি স্যালাড খাবেন। পাতা জাতীয় কোন সবজি এবং সাথে কয়েকরকম সবজির মিশ্রণে তৈরি স্যালাড থেকে ভাল পুষ্টিমান পাওয়া যায়।
শাক-সবজি রান্নার সময় অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে। শাক-সবজিতে থাকা ভিটামিন তেলের সাথে সহজেই দ্রবীভুত হতে পারে। অধিক সময় ধরে শাক-সবজি রান্না করলে ভিটামিন নষ্ট হয়ে যায়।
প্রিয় পাঠক, শেষ কথা হলো, সঠিক নিয়ম মেনে নিয়মিত সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে কখনোই অতিরিক্ত ভিটামিন পিল খাওয়ার প্রয়োজন পড়ে না।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ